শাহ পরান শান্ত
মধ্যযুগের সপ্তাশ্চর্য তাজমহলের দিকে,
তুমি যখন তাকাবে,
তুমি হয়তো,অভিভূত হয়ে পড়বে।
আহা!! ভালোবাসার স্মৃতি স্মারক!
তবে আগ্রার এই অধিপতির ভালোবাসাও নিখাদ নয়।
এর পেছনেও আছে নিকষ কালো ইতিহাস!
তবে তুমি এই ভারতদেশে আরেকজনকে পাবে।
পাহাড় থেকে পড়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মারা গিয়েছিল বলে,
২২ বছর ধরে নিজে একা পাহাড় কেটে করেছিলেন রাস্তা।
শুধুই তার মৃত স্ত্রীর স্মরণে।
হ্যাঁ, আমি বিহারের দশরথ মাঝির কথা বলছি।
তুমি যদি কখনো তাজমহলের চাকচিক্যের ভালোবাসায় ক্লান্ত হয়ে পড়ো,
তাহলে একবার হলেও ঘুরে যেও,
দশরথ মাঝির এই ছোট্ট গ্রামে।
যদি কোনোদিন এমন হয়,
আমরা নিশ্চিত হয়ে যাই মারা যাব।
তাহলে The fault in our stars উপন্যাসের
Augustus যেমন Hazel কে নিয়ে গিয়েছিলো Amsterdam এ,
আমি তোমাকে নিয়ে যাব,
আইফেল টাওয়ারের শহর প্যারিসে
কিংবা ইউরোপের কোনো এক In flanders field এ।
সেখানে সমান্তরালে হাঁটব দুজন।
আর আমাদের প্লে লিস্টে বাজবে,
Louis Armstrong এর
What a wonderful world!
মানুষের মন এ বড় বেয়াড়া,
যদি কখনো এমন হয়,
তোমাকে অনুভব করি না,
হয়তো আগের মতো ভালোবাসি না।
তখন এই বিষয়টা আমি কাটিয়ে উঠব এই ছলে,
তোমাকে যতো না ভালোবেসেছি তার থেকে বেশি সম্মান করেছি।
আমি চাই জীবনের সব কিছুর চাইতে,
তুমি স্রষ্টাকে ভালোবাসো।
যখন আমিও স্রষ্টার ভালোবাসায় সিক্ত হয়ে যাব,
তখন এই ভালোবাসার ত্রিভুজ সমীকরণে, আমরা একটু একটু করে এক বিন্দুতে মিলিত হবো।
তোমাকে ভালোবেসে,
হয়েছি আমি বিশ্বাসী,
আমার সকল প্রার্থনায়,
তোমারে যে আমি চেয়েছি...

No comments:
Post a Comment