শেষ জোৎস্না
শেষ জোৎস্না রোকনুজ্জামান রিপন রচিত একটি বাংলা সায়েন্স ফিকশন ও ক্রাইম থ্রিলার বই। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বইবন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটিতে ভবিষ্যতের মানব সভ্যতার সংকট, মহাকাশযাত্রা, প্রেম, বিশ্বাসঘাতকতা, খুন, এবং সমান্তরাল পৃথিবীর মতো চমকপ্রদ বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
বই পরিচিতি
লেখক: রোকনুজ্জামান রিপন
ধরণ: সায়েন্স ফিকশন, ক্রাইম থ্রিলার
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫
প্রকাশক: বইবন পাবলিকেশন
পরিবেশক: র্যামন পাবলিশার্স
আইএসবিএন: 978-984-95755-8-0
মূল্য: ২৫০ টাকা / ১০.০০ মার্কিন ডলার
গল্পের সংক্ষিপ্ত বিবরণ
প্রথম গল্প: অস্তিত্ব
পৃথিবী ধ্বংসের পথে। মানব সভ্যতাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ১০০ জোড়া মানুষ এবং ১০,০০০ মানব ভ্রূণকে একটি মহাকাশযানে তুলে পাঠানো হয় মহাবিশ্বের অজানায়। তাদের একমাত্র লক্ষ্য—একটি নতুন পৃথিবী খুঁজে পাওয়া এবং মানব সভ্যতার পুনর্গঠন।
পৃথিবীর মানুষরা এই মহাকাশযানের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক ভয়ংকর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় পৃথিবী। কিন্তু নতুন পৃথিবীর সন্ধানে রওনা দেওয়া মানুষগুলোর সামনে অপেক্ষা করছিল আরও ভয়ংকর কিছু। এক অজানা শক্তি একে একে হত্যা করতে থাকে মহাকাশযানের যাত্রীদের।
একসময় মাত্র দুইজন মানুষ বেঁচে থাকে—সেই মহাবিশ্বে, যেখানে আর কেউ নেই। তারা কি পারবে মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে? নাকি মহাবিশ্বের অন্ধকারে হারিয়ে যাবে মানব সভ্যতার শেষ চিহ্নটুকু?
এই গল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে একটি লুকানো বার্তা আছে, যা পাঠক খুঁজে বের করতে পারবেন গল্পের চতুর্থ পরিচ্ছেদ থেকে।
শেষ গল্প: ক্রাইম থ্রিলার, প্রেম ও বিশ্বাসঘাতকতার এক দারুণ সংমিশ্রণ
শেষ গল্পটি একটি রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার, যেখানে প্রেম, বিশ্বাসঘাতকতা, খুন, এবং সমান্তরাল পৃথিবীতে পাড়ি জমানোর মতো চমকপ্রদ উপাদান রয়েছে।
গল্পে এমন একটি চরিত্র রয়েছে, যার জীবন প্রেম ও প্রতারণার এক জটিল ফাঁদে আটকে যায়। সে কি সত্যের সন্ধান পাবে, নাকি নিজেরই এক ভুল সিদ্ধান্ত তাকে নিয়ে যাবে এক ভিন্ন বাস্তবতায়? গল্পের প্রতিটি বাঁকে রয়েছে টানটান উত্তেজনা, যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখবে।
একটি গোপন চিঠি
বইটিতে এমন কিছু কবিতা ও অধ্যায় আছে, যেখানে বিশেষ উপায়ে লুকানো বার্তা দেওয়া হয়েছে।
একটি কবিতা—
"আমাতে রহিলো সে এমন ও আলোয়
মিলিলো যেখানে প্রেম সকল ভালোয়।
তোমারে চাহিতে প্রেম যেমন কাঁদে,
মালতি সুখেও তেমন ঘর না বাঁধে।
কেমন সে উষা বলো জাগে রোজ সুখে
ভাসিলো যেমন তরি খরতার বুকে।
লোহিত রক্তে সে যে এমনো গভীর
বালিকার চোখ ভরা বরশার নির।
সিপাই রহিলো জেগে দেখে ঐ চোখ,
ও যেন কেবলি একা আমারিই হোক।
কহিলো ললনা ফের আঁখি করে আলো
ন্যায়ত সে হোক মোর,যে বেসেছে ভালো।"
প্রতি লাইনের প্রথম অক্ষর নিয়ে একটি চিরকুট তৈরি হয়:
"আমি তোমাকে ভালোবাসি ও কন্যা"
এছাড়াও, গল্পের "অস্তিত্ব" গল্পের চতুর্থ অধ্যায়ের প্রতিটি বাক্যের প্রথম অক্ষর মিলিয়ে আরেকটি গোপন বার্তা পাওয়া যাবে। তাই যারা সাহসী, তারা এই বইটি প্রিয়জনকে উপহার দিতে পারেন—কারণ এই বইতে লুকিয়ে থাকতে পারে এক মধুর চিঠি!
প্রকাশনা ও বিক্রয়
বইটি বইবন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটি বিভিন্ন অনলাইন ও অফলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এটি রকমারি (Rokomari.com) ও পরুয়া (Porua.com.bd) ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ।
গ্রন্থ সমালোচনা
Women Express BD বইটি সম্পর্কে আলোচনা করেছে।
Somewhere in Blog বইটি নিয়ে একটি ব্লগ পোস্ট প্রকাশ করেছে।
আরও তথ্য
লেখকের ইমেইল: rokonripon1@gmail.com

No comments:
Post a Comment